Pages

▼

২১ সেপ্টেম্বর, ২০২৬

ভালো থেকো, প্রিয় চারুলতা - কে এম মন্জুর হোসেন খান

ভালো থেকো, প্রিয় চারুলতা
কে এম মন্জুর হোসেন খান||
ভালো থেকো, প্রিয় চারুলতা - কে এম মন্জুর হোসেন খান

ভালো থেকো ফুল,
মিষ্টি বকুল,
স্মৃতির পাতায় রয়ে যাক
তোমার হাসির দুল।


ভালো থেকো দূর আকাশে,
ভালো থেকো আলোয়,
আমার যত না-বলা কথা
হারিয়ে যাক হাওয়ায়।


যে পথ ধরে পাশাপাশি
হেঁটেছিলাম একদিন,
সেই পথ আজ নীরব কেন—
জানে শুধু রঙিন দিন।


বটের ছায়া, পাহাড় চূড়া,
ঝরনার সেই গান,
সবুজ বুকে রেখে গেছে
দুজনার কিছু টান।


সময় গেছে, বদলেছে পথ,
বদলে গেছে ক্ষণ,
তবু কেন তোমার স্মৃতিই
ছুঁয়ে যায় এ মন?


তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা
আজও নেই যে মনে,
শুধু চাই সুখে থেকো
তোমার আপন ভুবনে।


আমার কথা মনে পড়লে
দুঃখ কোরো না আর,
কিছু মানুষ দূরে গিয়েও
থাকে হৃদয়-পার।


তাই তো আজ শেষ কথাটি
নীরব কণ্ঠে বলি—
ভালো থেকো ফুল,
মিষ্টি বকুল,
স্মৃতিপটে গাঁথা—
আমার প্রিয় চারুলতা।

====="ভালো থেকো, প্রিয় চারুলতা"=====

আমার আরো কবিতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন