২৫ জুলাই, ২০২৬

“ক”-এর ছড়া - কে এম মন্জুর হোসেন খান

“ক”-এর ছড়া
কে এম মন্জুর হোসেন খান ||
“ক”-এর ছড়া - কে এম মন্জুর হোসেন খান | Onuvutir Kobita “অনুভূতির কবিতা”
“ক”-
কাক ডাকে, কা কা,
কচি মনটা হাসে।
কলা খাই, কাঁঠাল খাই,
কত মজা আসে।

কোকিল ডাকে কুহু কুহু,
কত মজার সুর।
কথা বলি কোমল করে,
কেউ না যায় দূর।

ক থেকে শেখা শুরু,
কত মজার পড়া।
করবো নাতো ভয় কভু,
কাজে হব সেরা।

=======“ক”-এর ছড়া=======

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages