২১ জুলাই, ২০২৬

“অ” এর আনন্দ - কে এম মন্জুর হোসেন খান

“অ” এর আনন্দ
কে এম মন্জুর হোসেন খান ||
অ এর আনন্দ - কে এম মন্জুর হোসেন খান | Onuvutir Kobita “অনুভূতির কবিতা”


অ-তে অজগর, আঁকাবাঁকা যায়,
অ-তে অলি, ফুলে মধু খায়।

অ-তে অরুণ, ভোরের রাঙা আলো,
অ-তে অন্ন, খেলে হই ভালো।

অ-তে অক্ষর, শেখার প্রথম ধাপ,
অ-তে অঙ্গীকার, পড়ব বই চুপচাপ।

অ-অ-অ, সবাই বলি ভাই,
অক্ষর শিখে আনন্দ পাই।
হাসি খুশি পড়ি সবাই,
বড় হয়ে দেশটা সাজাই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages